
প্রকাশিত,১০, ফেব্রুয়ারি,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
গত শুক্রবার ভোর বেলায় নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলা তেলিগাতী ইউনিয়নের পালগাঁও গ্রামের অমানুষিক চরিত্রের অধিকারী মোঃ সম্রাট,মাসুদ মিয়া, শামসুল হক,ইমরান মিয়া,কাউছার মিয়া এবং সুমন মিয়া সহ আরো অনেকেই একই এলাকার কৃষক কামরুজ্জামান বাবলু মিয়ার চাষাবাদ কৃত ১২ একর ফসলি ইরি-বোর মৌসুমের জমি আগাছা নিধনের বিষ প্রয়োগ করে সমস্ত জমি বিনষ্ট করে দেয়।
এ প্রসংঙ্গে কৃষক কামরুজ্জামান বাবলু মিয়া কান্নাজড়িত এবং ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েই বলেন,দেশে কি কোন আইন নাই–? গত শুক্রবার ভোরে আমি জমি দেখার জন্য এবং পরিচর্যা করার জন্য যখন জমিতে যাই তখন দেখি পালগাঁও গ্রামের সম্রাট, মাসুদ,ইমরান সহ আরো অনেকেই আগাছা নিধনের স্প্রে মেশিন দিয়ে বিষ প্রয়োগ করছে আমার উপস্তিতি টের পেয়ে দ্রুত চলে যায়।
কামরুজ্জামান বাবলু বলেন, ধান থেকেই আল্লাহ তায়ালা আমাদের চাল দেন তা খেয়েই আমরা সবাই বেচে থাকি আর সেই রিজিকের মধ্যে ওদের মতো দুস্কর্ম, অমানুষ যে কাজ করেছে তার জন্য আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে এবং সরকারের কাছে বিচারের দাবী জানাচ্ছি।
কামরুজ্জামান বাবলু সহ এলাকাবাসী এবং ভুক্তভোগীরা আরো জানান এর আগেও আমাদের গ্রামে হামলা চালিয়ে অনেক গরু,টাকা,গহনা লুটপাট করে সেই সম্রাট, মাসুদ গংরা এর মধ্যে আটপাড়া থানা-পুলিশ কয়েকটি গরু উদ্ধার করেন।
নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন ব্যক্তি জানান,একটা খুনকে কেন্দ্র করে সম্রাট, মাসুদ,শামসুল গংরা প্রায়শই ওদের উপর হামলা চালায় এবং হত্যা মামলার আসামী নাম দিবে বলে গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে টাকাও নিয়েছে।
আটপাড়া উপজেলার নির্বাহী অফিসার ইউএনও মাহফুজা সুলতানার কাছে জানতে চাইলে তিনি বলেন আমি শুনেই ঘটনাস্থলে গিয়ে দেখতে পেলাম বিষ প্রয়োগ করে অনেক জমি নষ্ট করে ফেলেছে। যেই কাজটি করে থাকুক সেটা অমানবিক। তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নেওয়া হবে।
আটপাড়া উপজেলার কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা বলেন আমি পরক্ষনেই ঘটনাস্থলে যাই এবং সত্যতা পাই যে বিষ প্রয়োগ দ্বারাই ফসলি জমি নিধন করেছে। আমি বিষয়টি গুরুত্ব নিয়েই দেখবো। আমিও চাই যারাই কাজটি করেছে তাদের বিচার হোক।
আটপাড়া থানার ওসি মোঃ জাফর ইকবাল জানান,অভিযোগ পেয়েছি চাষাবাদ জমি বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে সঠিক তদন্ত করে দোষীব্যক্তিদের আইনের আওতায় নেওয়া হবে।
তেলিগাতী ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র দাস বলেন,ঘটনাস্থলে গিয়ে দেখে খুবই খারাপ লাগলো। আমি এমন নির্মমতা এবং পশুর ন্যায় কাজ যারা করেছে তাদের বিচার দাবী জানাই এবং তীব্রতর ভাবেই প্রতিবাদ জানাই।


