print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৯, ফেব্রুয়ারি,২০২২

মো: রাশেদুল ইসলাম ( রাশেদ)
স্টাফ রিপোর্টার ঃ

পুলিশ সুপারের কার্যালয় অবস্থিত কনফারেন্স রুমে বেলা ঘটিকার চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম- সেবা মহোদয়ের সভাপতিত্বে জানুয়ারি/২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় প্রত্যেক থানার অফিসার ইনচার্জদের থানাধীন এলাকায় ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন রণপাহারা ডিউটি, অজ্ঞানপার্টি গ্রেফতার, ভাড়াটিয়ার তথ্য পূরণ ও আইন- শৃঙ্খলা রক্ষাসহ অপ্রীতিকর ঘটনা রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, ভাড়াটিয়ার তথ্য পূরণ, মামলা নিষ্পত্তি এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন। সকল অফিসার- ফোর্সদের অধিক মনোযোগ সহকারে অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের আহ্বান জানান।

উক্ত কল্যাণ ও অপরাধ সভায় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আনিসুজ্জামান, সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (এডমিন), সহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসারগন।