
প্রকাশিত,০৭, ফেব্রুয়ারি,২০২২
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আপেল মার্কা প্রতিকে ভোট দেওয়ার আগেই ব্যালট পেপারে সিল থাকায় ব্যালট পেপার জব্দ করেছে ভোটাররা।
এ ঘটনায় কেন্দ্রে উত্তেজনা দর সৃস্টি হলে ১৫ মিনিট ভোট গ্রহন বন্ধ ছিল।
আজ সোমবার বিকেল ৩টার দিকে শালাইপুর উচ্চ বিদ্যালয়ে ৯ নং ওয়ার্ডের শালাইপুর গ্রামের ভোটার জাহাঙ্গীর আলম সুজন ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে দেখতে পান মেম্বার সদস্য ময়নুল হাসানের আপেল মার্কা প্রতিকের ১শ পাতার ব্যালট পেপারের ভিতরের সব মুড়িতেই আগে থেকেই সিল মারা ছিল।
এমন পরিস্থিতি দেখতে পেয়ে ভোটার সুজন ব্যালট পেপার পুলিং অফিসার গোলাম রব্বানীর কাছ থেকে কেরে নিয়ে ভোট কেন্দ্রের বাহিরে চলে আসেন। এ সময় পুলিশ সদস্যরা ব্যালট পেপার উদ্ধারের চেষ্টা করলে অন্যান্য ভোটার ও প্রার্থীরা বাধা দেন।
ব্যালট পেপার জব্দকারীরা বলেন, আপেল মার্কা প্রতিকের প্রার্থীতা বাতিল করা না হলে তারা ব্যালট পেপার দিবেন না।
নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট


