print news || Dailydeshsomoy

প্রকাশিতঃ, ০৫ ফেব্রুয়ারি ২০২২

বিনোদন প্রতিবেদকঃ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নিপুণকে জয়ী ঘোষণা করেছে আপিল বোর্ড। নির্বাচনে জয়ী জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।

আজ সন্ধ্যায় এফডিসির শিল্পী সমিতির সামনে বাগানে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নিপুণকে জয়ী ঘোষণা করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

সারাদিন আজ চলচ্চিত্রের মানুষেরা এ রায়ের অপেক্ষায় ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কে হবেন শিল্পীদের সাধারণ সম্পাদক এ নিয়ে ছিল উত্তেজনা।

অবশেষে জানা গেল নিপুণ জয়ী। বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা হতেই কেঁদে ফেলেন এ নায়িকা। এসময় উপস্থিত শত শত চলচ্চিত্রকর্মী হাততালি দিয়ে নিপুণকে অভিনন্দন জানান। তারা নিপুণের জয়ে আনন্দ মিছিলও বের করেন।

জয়ের আনন্দে কাঁদলেন নিপুণ, উৎসবে মুখরিত এফিডিসি

ছড়িয়ে ছিটিয়ে এখনো চলছে আনন্দ প্রকাশ। ভোটাধিকার হারানো শিল্পীদের প্রতিক্রিয়া ছিল উৎসবমুখর।