
প্রকাশিত,০২, ফেব্রুয়ারি,২০২২
কুমিল্লা প্রতিনিধি ঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়ন এর দুটি পাতা মার্কা’র স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আল মামুন বাবু নির্বাচনী প্রচার ও গণসংযোগে করেছেন ইউনিয়ন এর বিভিন্ন এলাকায়। এলাকায় ঘুরে ঘুরে সকলের নিকট ভোট ও দোয়া চাচ্ছেন তিনি।
মূলত তিনি একই ইউনিয়নের তার সৎ মা নৌকা মার্কার প্রার্থী শাহনাজ মোস্তফা সাথে পারিবারিক কলহের জেরে, জনগণের সমর্থনে মায়ের সাথে প্রতিদ্বন্দিতা করতে এবারের নির্বাচনে অংশগ্রহণ গ্রহণ করছেন।
এসময় চেয়ারম্যান পদপ্রার্থী আল মামুন বাবু বলেন আমার বাবাকে ভুলিয়ে ভালিয়ে সকল সম্পত্তি আত্মসাৎ করে তার নামে লিখে নেয় এবং সেই সম্পত্তি বিক্রি করে, নির্বাচনে অংশগ্রহণ করছে, তাই জনগণ আমাকে তার প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে উৎসাহ দিয়েছেন এবং আমার পাশে আছেন । আসছে আগামী ৭ ই ফেব্রুয়ারি সাধারণ জনগণ ভোটের মাধ্যমে তাকে প্রতিহত করবো।


