
প্রকাশিত,০১, ফেব্রুয়ারি,২০২২
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ২৩৬ বোতল ফেন্সিডিলসহ আব্দুল ওয়াদুদ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ৩টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্তরে হাজী ইমান আলী মার্কেটের সামনে থেকে
চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশী চালানো হয়।
এ সময় ঠাকুরগাও থেকে ঢাকাগামী শুভ বসুন্ধরা পরিবহনের একটি যাত্রীবাহীবাসে তল্লাশী করে ওয়াদুদকে ২৩৬ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
আটককৃত ওয়াদুদ ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার গেদুরা কিশমত গ্রামের নজরুল মুন্সির ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল গোলচত্তরের হাজী ইমান আলীর সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশী চালিয়ে ২৩৬ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে এব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।


