print news || Dailydeshsomoy

প্রকাশিত,৩১, জানুয়ারি,২০২২

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

অফিসের কাজ শেষে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার সন্ধ্যায় শীতকে উপেক্ষা করে বেশ কয়েকটি ইউনিয়নে গরীব-অসহায় এবং শীতে কাতর মানুষের মাঝে প্রধানমন্ত্রী পক্ষে শতাধিক কম্বল বিতরণ করেন।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায় বেশ কয়েকদিন যাবত সারা দেশে শীতে এবং তাপমাত্রা কমে যাওয়ায় সাধারণ মানুষজন কর্মব্যস্ততায় ব্যাহত হওয়ায় মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমেই জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্মকর্তারা গরীব-অসহায় এবং খেটে খাওয়া মানুষের মাঝে শীতের সামগ্রী কম্বল দেওয়া হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আটপাড়া উপজেলার দক্ষ নির্বাহী অফিসার(ইউএনও) মাহফুজা সুলতানা ঘুরে ঘুরে শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এ প্রসংঙ্গে ইউএনও মাহফুজা সুলতানা দেশ-সময় জেলা প্রতিনিধিকে ফোনে জানান,কিছুদিন যাবত শীতের প্রকট অনেকটাই বেড়ে যাওয়ায় মান্যবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক শীর্তাতদের মাঝে কম্বল দিচ্ছি।
তিনি আরো বলেন আমরা যার যার জায়গা থেকে যদি গরীব, খেটে খাওয়া এবং অসহায়ের পাশে থেকে সামান্যতম একটা পুরনো বা নতুন শীতের কাপড় দিয়ে সাহায্য করি তবেই কিছুটা হলেও শীর্তাত ব্যক্তিরা লাঘব পাবে।তাই তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার জন্য অনুরুধ জানান।