print news || Dailydeshsomoy

২৯ জানুয়ারী ২০২২

বাবুল আকতার খুলনাঃ

খুলনার ফুলতলায় ধর্ষণের পর গলা কেটে হত্যা করা তরুণী মুসলিমার খন্ডিত মাথা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৬,
এ সময় ঘটনার সাথে জড়িত দুই যুবককে গ্রেফতার করা হয় ।
আজ (শনিবার,২৯, জানুয়ারি) দুপুর পৌানে ১২টার দিকে ফুলতলার যুগ্নিপাশায় একটি নির্মাণাধীন ভবনের বাথরুম থেকে ওই তরুণীর মাথা উদ্ধার করা হয়।
র‌্যাব-৬ এর পরিচালক লে. কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমদের নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থানে তাৎানিক ভাবে র‌্যাবের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়। এ সময় র‌্যাব-৬ এর পরিচালক লে. কর্ণেল মুহাম্মদ মোস্তাক আহমদ বলেন, মাথাবিহীন বিবস্ত্র তরুণীর মরদেহ উদ্ধারের খবর জানার পর সোহেল ও রিয়াজ নামে দুইজনকে শুক্রবার গ্রেফতার হয়।

মুসলিমার কাটা মাথার সঙ্গে যে বটি দিয়ে হত্যা করা হয় সেটিও উদ্ধার করা হয়েছে। ফরিদপুর থেকে রিয়াজকে ও ফুলতলা থেকে সোহেলকে গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাব-৬ এর পরিচারক ।
গেল ২৬ জানুয়ারি সকালে ফুলতলার উত্তরডিহি এলাকার ধান খেত থেকে মুসলিমার মাথাবিহীন বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়।
তখন তার পরিচয় পাওয়া যায়নি। পরে মরদেহের আঙ্গুলের ছাপের মাধমে পরিচয় শনাক্ত করা হয়।

বাবুল আকতার
খুলনা।