
প্রকাশিত,২৭, জানুয়ারি,২০২২
স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ভালুকা উপজেলার মল্লিকবাড়ির ৭ নং ওয়ার্ডের এলাকাবাসী মেম্বার হিসেবে দেখতে চান।সারা দেশে ইউপি নির্বাচনের ষষ্ঠ ধাপে আগামী ৩১শে জানুয়ারি ভালুকা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।এতে মল্লিকবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকের প্রার্থী হয়েছেন মো শফিকুল ইসলাম চান মিয়া।মনোনয়ন সংগ্রহের পর থেকেই তিনি ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
এলাকাবাসীরা জানান,বিগত ৩ বছর যাবৎ তিনি এলাকার মানুষের পাশে থেকে কাজ করে গেছেন। এছাড়াও এলাকায় হত দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। সমাজসেবক ও কর্মীবান্ধব নেতা হিসেবে মো শফিকুল ইসলাম চান মিয়া মেম্বার নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে বলে জানান তারা।
সাংবাদিকদের এক সাক্ষাৎকারে ৭নং মল্লিকবাড়ি ৭ নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী মো শফিকুল ইসলাম জানান,তিনি মেম্বার নির্বাচিত হলে সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে ৭ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তরিত করবে।এছাড়াও প্রতিটি গ্রামে ব্রিজ-কালভার্ট, রাস্তা নির্মাণসহ গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি ।
তিনি মেম্বার নির্বাচিত হলে উন্নয়ন করা সম্ভব হবে বলে মনে করেন সচেতন মানুষ ।


