print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৪, জানুয়ারি,২০২২

কুমিল্লা প্রতিনিধি ঃ

কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার জন্য পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলা পুলিশের অভিবাবক, মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের নির্দেশে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একাধিক মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া এসআই/মোঃ সালাহউদ্দিন শামীম, এএসআই/মোঃ মশিউর রহমান, এএসআই/মোঃ শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ২৩/০১/২০২২ খ্রিঃ তারিখ দেবিদ্বার থানাধীন কাবিলপুর সাকিস্থ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের উত্তর পাশে এসএস ব্রিক ফিল্ডের পশ্চিমে জনৈক শাহজাহান এর চায়ের দোকানের সামনে থেকে মাদক বহনকালে ০৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম প্রঃ নজির(৩৫), পিতা-মৃত আঃ রহমান, মাতা-মৃত বেলু বেগম, সাং-ধর্মপুর(বড় বাড়ী) মদের ডিপোর পিছনে, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে একাধিক মাদক মামলা রয়েছে।

এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।