print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৮, জানুয়ারি,২০২২

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহ পৌরসভাধীন গয়েশপুর মাষ্টারপাড়া হইতে কথিত টিকটকার ১। সাদিয়া আনজুম তুলি, পিং-তোফাজ্জেল, সাং-পবহাটি, ২। মোঃ সংগ্রাম(২২), পিং-রিটুল, সাং-পাগলাকানাই বাঁকা ব্রীজ, ৩। মোঃ সিয়াম হোসেন(২০), পিং-আঃ মালেক, সাং-গয়েশপুর, সর্ব থানা ও জেলা-ঝিনাইদহদেরকে মদ্যপ অবস্থায় এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ০১ (এক) বছরের কারাদন্ড প্রদান করা হয়। কথিক টিকটকার মাদকসেবিদের এরূপ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। পাশাপাশি এরূপ কার্যকলাপের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার নিমিত্তে জনসাধারণকে ঝিনাইদহ সদর থানা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।