print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৮, জানুয়ারি,২০২২

মো: বাবুল নেত্রকোণা থেকেঃ

মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হলো মানবতার এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ সত্যিই প্রশংসার দাবীদার।

মাননীয় মানবিক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বনামধন্য বাংলাদেশ পুলিশের মাধ্যমে হতদরিদ্র,অসহায় এবং বাকপ্রতিবন্ধীদের জন্য মুজিব ছায়া স্বপ্নের নীড় বাস্তবায়িত লক্ষ্যে বাংলাদেশ পুলিশ প্রধান স্বনামধন্য পুলিশের মহা-পরিদর্শক মান্যবর আইজিপি ড.বেনজির আহম্মদ কে নির্দেশ প্রধান করেন।

তারই লক্ষ্যে নেত্রকোণা জেলার কলমাকান্দা পাহাড়ি উপজেলায় বাকপ্রতিবন্ধী বিজলী হাজং পেল সেই স্বপ্নের মুজিব বর্ষের মুজিব ছায়া নামে স্বপ্নের ঠিকানা।

বিজলী হাজংএর স্বপ্নের মুজিব ছায়া ঘর নির্মাণ দেখতে সেই দূর্গম পাহাড়ে ছুটে চলেন নেত্রকোণা জেলার পুলিশের আইকন, দক্ষ এবং বিচক্ষণ পুলিশের এসপি আকবর আলী মুন্সী।

সংঙ্গে আরো উপস্তিত ছিলেন নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা আক্তার সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ।
এ প্রসংঙ্গে পুলিশ সুপার আকবর আলী মুন্সী এ প্রতিবেদক কে বলেন,মুজিববর্ষে মাননীয় মানবিক প্রধানমন্ত্রী মান্যবর শেখ হাসিনার উপহার ঘর নির্মাণ কাজ দেখতেই আমার আসা এবং যেন মুজিববর্ষের উপলক্ষে মুজিব ছায়া স্বপ্নের বিজলী হাজংএর ঘর যেন সুন্দর টেকসই হয় যারা কাজ করছে তাদের নির্দেশ দিয়েছি। পরিশেষে তিনি আবারো মান্যবর মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন এবং বাংলাদেশ পুলিশ প্রধান ড. বেনজির আহম্মদ কে ধন্যবাদ জানান এ রকম মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য।