print news || Dailydeshsomoy

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৫ম ধাপের ইউপি নির্বাচনে,১৪টিতে নৌকা ১, স্বতন্ত্র প্রার্থী জয়ী।

বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যে দিয়ে ৫ম ধাপে গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের,১৪৬ টি ভোভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ হয়েছে।

(৫ জানুয়ারি ) বুধবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হয়।

ইতিপূর্বে ১৫ টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্ধিতায় ২০ ডিসেম্বর ১১জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বাকি ৪জন আজ ৫ম ধাপে ৫জানুয়ারি ভোটের মাধ্যমে যারা বিজয়ী হয়েছেন, টাঙ্গাব ইউনিয়নের মোফাজ্জল হোসেন সাগর (নৌকা প্রতিক) তার নিকটতম প্রতিদ্বন্ধি শফিকুর রহমান পলাশ(আনারস প্রতীক),

নিগুয়ারী ইউনিয়নের তাজুল ইসলাম মৃধা (নৌকা প্রতীক)নিয়ে বিজয়ী হোন, তার নিকটতম প্রতিদ্বদ্ধি হাদিউল ইসলাম (আনারস প্রতীক),

মশাখালী ইউনিয়নের মোস্তফা কামাল মনি(নৌকা প্রতীক) নিয়ে বিজয়ী হোন, তার নিকটতম প্রতিদ্বন্ধি ফেরদৌস খান (আনারস প্রতীক),

রসুলপুর ইউনিয়নের সতন্ত্র প্রার্থী মঈন সরকার ৮৭৯৬ ভোট (চশমা প্রতীক) নিয়ে জয় লাভ করেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি আলহাজ্ব সাইফুল ইসলাম ৩১২৭ভোট (নৌকা প্রতীক) পেয়ে পরাজিত হোন।

মোট ১৫টি ইউনিয়নে ১৪টিতে নৌকা প্রার্থী জয়ী এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।