print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৫, জানুয়ারি,২০২২

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহন সম্পূর্ণ হয়েছে। উপজেলার ইউনিয়নের মধ্যে আয়মারসুলপুর ইউনিয়নে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী জাহিদুল আলম বেনুর অভিযোগে আয়মারসুলপুর হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ফেরদৌস আরা লিপিকে প্রত্যাহার করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা।

এছাড়া একই ইউনিয়নের রসুলপুর কেন্দ্রে ভোট পর্যবেক্ষণে গেলে আনারস মার্কার স্বতন্ত্রপ্রার্থী মামুনুর রশিদ মিল্টনের মাইক্রো বাসে নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকরা হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে বলে স্বতন্ত্র প্রার্থী মিল্টন অভিযোগ করেন।
এছাড়া উপজেলার অন্যান্য চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলেও জানান নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিয়া।

নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট