print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৪, জানুয়ারি,২০২২

মো: বাবুল নেত্রকোণা থেকেঃ

নেত্রকোণা জেলার নাগড়া জেলা পরিষদ রোডে মাশরুম চাষ করে যাচ্ছেন নেত্রকোণা জেলার কৃতি সন্তান মো: শওকত হোসেন তাং রাসেল।

ইতিমধ্যে জেলার অনেকেই চাষকৃত মাশরুম প্রোটিন খাদ্য এবং ডায়াবেটিস„ ক্যান্সার„উচ্চরক্ত চাপ„হৃদরোগ এবং টিউমার রোগপ্রতিরোধ হিসেবে রান্না করে খেয়ে যাচ্ছেন। এই প্রসংঙ্গে কয়েকজন প্রোটিন বিশেষজ্ঞদের সংঙ্গে কথা বলে জানা যায়„ মাশরুম খুবই কার্যকারী এবং রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। নেত্রকোণা জেলার মাশরুম চাষকৃত এবং সফল ব্যবসায়ী রাসেলের সংঙ্গে কথা বললে তিনি জানান„ আমি মাশরুম চাষ করার উদ্যোগ নেওয়ার কারণ একটাই আমাদের নেত্রকোণায় মাশরুম নেই।

মাশরুম যেমন প্রচুর প্রোটিন ঠিক তেমনি বিভিন্ন রোগপ্রতিষেধকেও খাওয়া খুবই কার্যকর তাই আমি মাশরুম চাষ করে যাচ্ছি।

জানতে চাওয়া হয় মাশরুম প্রতিকেজি মূল্য কত–? উত্তরে তিনি জানান কাচা মাশরুম প্রতিকেজি ২’শ টাকা। দাম কম কেন জানতে চাইলে তিনি বলেন যেহেতু আমি নিজেই চাষ করি তাই কম মূল্যেই বিক্রি করছি।