
প্রকাশিত,০১, জানুয়ারি,২০২২
মনির হোসেন শাওনঃ
২৬ শে ডিসেম্বর ২০২১ মনোহরদী উপজেলায় ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনকে উদ্দেশ্য করে তেমন কোনো সহিংসতা না ঘটলে ও প্রিসাইডিং অফিসারের দ্বায়িত্বে থাকা অনেকের বিরুদ্ধে উঠেছে নানা অনিয়ম ও ভোট গরমিল কারচুপির অভিযোগ।
বড়চাপা ইউনিয়ন পরিষদের ৩ নং ইউনিটের ৭ নং ওয়ার্ড ব্রাহ্মনেরগাঁ কেন্দ্রে মহিলা মেম্বার পদপ্রার্থী ফাতেমা বেগমকে ভোট কারচুপির মাধ্যমে বিজয়ী থেকে ০৬ ভোটে ফেইল ঘোষনা করেন ঐ কেন্দ্রে দ্বায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার।
ভোটার লিস্ট অনুযায়ী ঐ কেন্দ্রে ভোট ভোটারের সংখ্যা ১৮০৬ জন।
কিন্তু রেজাল সীটে উপস্থিত ভোটার সংখ্যা ১৫৭২ জন ও অনুপস্থিত ভোটারের সংখ্যা দেখিয়েছেন ৪৩৪ জন, যার যোগফল হয় ২০০৬ জন।
এখানে ২০০ ভোটের ব্যালট পেপার হিসাব চাই মহিলা মেম্বার পদপ্রার্থী এজেন্ট আমির হোসেন।গরমিলের এই হিসাব না দিয়েই ফলাফল ঘোষণা করে কেন্দ্র ত্যাগ করেন নির্বাচনী দ্বায়িত্বে থাকা কর্মকর্তাগণ।
এমনকি মহিলা মেম্বার পদপ্রার্থী এজেন্টের সিগনেচার ও নেয় নি প্রিসাইডিং অফিসার।
পরবর্তীতে ফলাফল ঘোষণার পরপরই উপজেলা নির্বাচনী দ্বায়িত্বে থাকা অফিসার বরাবর ভোট গণনার জন্য আবেদন পত্র জমা দিতে গেলে আবেদন পত্র জমা নিতে রাজি হয় নি।


