
প্রকাশিত,৩০, ডিসেম্বর,২০২১
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে হেলথ কেয়ার ফামের্সী নতুন ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার জৈনা বাজারের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পুর্ব পাশে কৃষি ব্যাংক সংলগ্ন নতুন সাজে ওই ফামের্সী উদ্বোধন করা হয়।
হেলথ কেয়ার ফামের্সীর স্বত্বাধিকারী শেখ আজিজুল হক আজিজ ডাক্তার ও পরিচালক মোঃ রুবেল হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জৈনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ ক্বারি মাওলানা মো. মোখলেছুর রহমান, জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ও জাহানারা মেডিকেল হলের সত্ত্বাধিকারী মো. মাজহারুল ইসলাম, সমিতির যুগ্ন-সম্পাদক ও মেসার্স লিপি ফার্মেসি স্বত্বাধিকারী মো. উজ্জ্বল মিয়া, দৈনিক জবাবদিহি পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম সানি, দৈনিক দেশেরপত্র শ্রীপুর উপজেলা প্রতিনিধি মো. শাহাদত হোসাইন সহ প্রমুখ।
শুভ উদ্বোধন শেষে দোয়া মোনাজাত করেন জৈনা বাজার বাইতুল আমিন জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হেদায়াতুল্লাহ রাহমানি।


