
প্রকাশিত,৩০, ডিসেম্বর,২০২১
নোমান আহমেদ, সিলেট (কোম্পানীগঞ্জ)ঃ
সিলেট,কোম্পানীগঞ্জের অধীনে দরাকুল ইসলামি যুব সংগঠনের উদ্যোগে ১ম হিফজুল কোরআন ও হাদিস প্রতিযোগিতা অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৯-১২-২০২১ ইংরেজি, বুধবার সকাল ১০ঃ০০ ঘটিকার সময় দরাকুল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানটি আরম্ভ হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শায়খুল হাদিস হযরত মাও আতাউর রহমান সাহেব কোম্পানীগঞ্জী (শায়খুল হাদিস নয়া সড়ক মাদ্রাসা,সিলেট)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি এড.শাহিনূর পাশা চৌধুরী, তিনি বলেন, বর্তমান সময়ে মাদকমুক্ত সমাজ গড়তে ইসলামি যুব সংঘের ভুমিকা অপরিসীম।তাই এরকম উদ্যোগকে সর্বমহল থেকে স্বাগত জানানো উচিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ইকবাল হোসেন ইমাদ বর্তমান চেয়ারম্যান ৬নং দক্ষিণ রনিখাই ইউপি। তিনি বলেন দেশ ও জাতিকে আধুনিকতার ছোয়া পেতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আজকের প্রতিযোগিতার মতো বিভিন্ন রকমের প্রতিযোগিতা তথা মানবসেবায় সকল যুবকদের শ্রম,মেধা প্রয়োজন। তিনি আরও বলেন মাদক মুক্ত দেশ গঠন করার জন্য সরকার সব সময় যুব সমাজের সাথে রয়েছে। ঈনশাআল্লাহ মাদক মুক্ত সমাজ গঠনের জন্য আমি সব সময় যুব সমাজকে সহযোগিতা করবো।
উক্ত অনুষ্ঠান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাও সালেহ আহমদ( যুব জমিয়ত কেন্দ্রিয় সিলেট জেলা শাখা)।
দরাকুল ইসলামি যুব সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি, পল্লি চিকিৎসক কবির আহমেদ, সাধারণ সম্পাদক হাঃ ফয়ছল আহমদ, সাংগঠনিক সম্পাদক হাঃ আফজল হোসেন।
কবির আহমেদ তার বক্তব্যে বলেন, সমাজ বিরোধী ইসলাম বিরোধী রাষ্ট্র বিরোধ কোন কাজ করতে দেওয়া হবে না। আমরা যুব সমাজ ঐক্য বদ্ধ হয়ে তা পতিহত করব ইনশাআল্লাহ এবং সমাজের সকল সচেতন মহলের সহযোগীতা চান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্যবৃন্দ এবং সাবেক মেম্বার বুরহান উদ্দীনসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।অতিথিবৃন্দের বক্তৃতা দেওয়ার পর গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জের বিভিন্ন মাদ্রাসা থেকে আগত বিজয়ী ছাত্র ছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


