
প্রকাশিত,৩০, ডিসেম্বর,২০২১
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের বেনাপোল দিয়ে ভারতে দেড় বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফিরেছে ৪ তরুনী।
বৃহস্পতিবার (৩০শে ডিসেম্বর)বিকাল৪ টার সময় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসারা হলো,বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে জুহি আক্তার সাহিনুর (১৯) সাতীরা জেলার মন্নু গাজির মেয়ে রওশান আরা (২০) নারায়নগঞ্জ জেলার আব্দুর রশীদ এর মেয়ে রওশানআরা সাথি (১৮) ও বাগেরহাট জেলার জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে নাসরিন শামিন (১৮)।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ জানান, দালালদের খপ্পরে পড়ে সীমান্ত পথে পাসপোর্ট ভিসা বাদে ভারতের হায়দ্রাবাদ যায় গত দেড় বছর আগে। সেখানে তারা বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের কাছে আটক হয়। এরপর আদালতের মাধ্যেমে তারা কোকেট পালী রেস কিউ নামে একটি শেল্টার হোমে থাকে।
জাস্টিস এন্ড কেয়ার এর সমন্বয়কারী রোকেয়া খাতুন জানান, দালালদের মাধ্যেমে এরা ভারত যায়। পরে আমরা দুই দেশের সরকারের মাধ্যেমে ৪ তরুনীকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে ফিরিয়ে আনি দেশে। ইমিগ্রেশন ও পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
৩০/১২/২১


