
প্রকাশিত,২৮, ডিসেম্বর,২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নে নির্বাচনী প্রচার প্রচারণায় নৌকা প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়।
আজ ২৮, ডিসেম্বর বিকালে আসন্ন ৫ জানুয়ারী নৌকাকে বিজয়ী করার লক্ষে রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভা জনসভায় রুপান্তরিত হয়।
উক্ত নির্বাচনী পথ সভায় উপস্থিত ছিলেন,ফাহমী গোলন্দাজ বাবেল এমপি মহোদয়ের আস্থাভাজন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব,আশরাফ উদ্দিন বাদল । গফরগাঁও পৌর মেয়র জনাব এস এম ইকবাল হোসেন সুমন, ও গফরগাঁও উপজেলা যুবলীগ,সেচ্চাসেবকলীগ, ছাত্রলীগ, ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী পথসভায় এবং সকলের কাছে নৌকার ভোট চান উপস্থিত নেতৃবর্গ।
এসময় নৌকার প্রার্থী সাইফুল ইসলাম সকলের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করে বলেন আমাকে পুনর্বার নির্বাচিত করলে রসুলপুর ইউনিয়ন কে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব,।


