
প্রকাশিত,২৭ ডিসেম্বর,২১
জয়পুরহাট প্রতিনিধিঃ
বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে জয়পুরহাটে চতুর্থ ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হেেয়ছে। জয়পুরহাট সদর উপজেলার ৯ টি ইউনিয়নের মধ্যে ৮টিতে নৌকা ও ১টিতে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী জয়লাভ করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিঞা জানান, জয়পুরহাট সদর উপজেলার ৯ টি ইউপি’র মধ্যে জামালপুর ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান মিঠু নির্বাচিত হন। এ ছাড়া অন্যান্য ৮টি ইউনিয়নের মধ্যে নৌকা মার্কার নির্বাচিতরা হলেন, দোগাছিতে সামসুল আলম সুমন, চকবরকতে শাহজাহান আলী, ভাদসাতে সরোয়ার হোসেন স্বাধীন, মোহাম্দাবাদে আতাউর রহমান, বম্বুতে মোল্লা শামসুল আলম, আমদইতে শাহানুর আলম সাবু ও পুরানাপৈলে খোরশেদ আলম সৈকত।
এ নির্বাচনে ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩২ জন চেয়ারম্যান প্রার্থী। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবী করেন নৌকা মার্কার প্রার্থীরা। তবে ভোটে কারচুপির অভিযোগ অধিকাংশ স্বতন্ত্র প্রার্থী। পুরানাপৈল ইউপিতে জাপা প্রার্থী নজরুল ইসলাম ও নাম প্রকাশে অনেচ্ছুক অনেক ভোটার অভিযোগ করেন, নৌকা প্রার্থীসহ তার কর্মীরা বেশ কয়েকটি কেন্দ্র দখলে নিয়ে নিজেরাই ব্যালট নিয়ে নৌকা মার্কায় সীল মারেন।
তবে অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী খোরশেদ আলম জানান, সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। সাধারন মানুষ নৌকাকে ভালোবেসে আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন।
নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট।


