print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৭, ডিসেম্বর,২০২১

মো: রাশেদুল ইসলাম (রাশেদ)
স্টাফ রিপোর্টার ঃ

চুয়াডাঙ্গার জীবননগর আন্দুলবাড়ীয়া ইউনিয়নের করচাডাঙ্গা গ্রামের এক বৃদ্ধার মোটর সাইকেলের ধাক্কায় মৃত্যু হয়েছে। ঘটনাটি সোমবার সকালের দিকে সংঘটিত হয়েছে। ঘাতক চালক মোটর সাইকেল নিয়ে পালিয়ে গেছে। নিহত ফাতেমা বেগম(৬৫) উপজেলার করচাডাঙ্গা গ্রামের সাম বেদের আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান,সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার আন্দুলবাড়ীয়া-করচাডাঙ্গা সড়ক পারাপারের সময় দ্রæতগামী একটি মোটর সাইকেলের ধাক্কায় ফাতেমা খাতুন রাস্তায় ছিঁটকে পড়ে মারাত্মক ভাবে আহত হন। এ সময় মোটর সাইকেল চালক দ্রæত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পরবর্তীতে লোকজন ফাতেমাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। দুঘর্টনার ব্যাপারে নিহতের পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ বিনা ময়না তদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। ঘাতক মোটর সাইকেল চালককে সনাক্ত করে গ্রেফতারে পুলিশ তৎপরতা অব্যাহত আছে।