print news || Dailydeshsomoy

প্রকাশিত,২২, ডিসেম্বর,২০২১

সোহাগ হোসেন বেনাপোলঃ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪টি পিস্তল ও ৩৮ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্র্যার সদস্যরা।

বুধবার(২২ডিসেম্বর) দুপুর দেড় টায় যশোর র্র্যার ৬ গণমাধ্যম কর্মীদের প্রেসলিষ্ট দিয়ে এ তথ্য জানান।
এর আগে মঙ্গলবার রাত ১১ টার দিকে বেনাপোল পৌরসভার দিঘিরপাড় এলাকা থেকে র্র্যার সদস্যরা তাদের আটক করে।
আটকৃতরা হলো,বেনা‌পোলের পু‌টখালী গ্রামের আব্দুল ম‌মিনের ছে‌লে আ‌জিজুর রহমান ও একই এলাকার আব্দুল কা‌দে‌রের ছে‌লে আব্দুল্লাহ।

র‌্যাব -৬ এর পরিচালক লেঃ ক‌র্ণেল মুহাম্মাদ আলম জানান,তাদের কাছে গোপন সংবাদ আসে নৈরাজ‌্য ও বিশৃঙ্খলা সৃ‌ষ্টির জন‌্য কয়েকজন যুবক অস্ত্র বহন কর‌ছে।সেখানে অভিযান চালিয়ে বেনাপোলের দিঘিরপাড় এলাকা থেকে দুই যুবককে ধরে। পরে তাদের কাছ থেকে ৪টি বিদেশি পিস্তল ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে। জিজ্ঞাসা‌বাদে তারা গুরুত্বপূর্ণ তথ‌্য দিয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
২২/১২/২০২১