print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৯, ডিসেম্বর,২০২১

সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ

যশোরের বেনাপোলে এক শত ষাট বোতল ফেন্সিডিল সহ হেলাল উদ্দিন (২৫)নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।

রবিবার(১৯শে ডিসেম্বর)রাত৮টার দিকে বেনাপোল ফিলিং ষ্ঠেশনের ভিতর থেকে আসামি সহ মাদক আটক করা হয়।আটকৃত আসামি বেনাপোল পোর্টথানাধীন নামাজ গ্রামের মৃত মহাতব মোড়লের ছেলে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান,গোপন খবরের ভিত্তিতে জানতে পেরে এসআই(নিঃ) রোকনুজ্জামানের নেতৃত্বে এএসআই সিকদার মাসুম পারভেজ এবং সঙ্গীয় ফোর্সসহ ভবেরবেড় গ্রামস্থ মেসার্স বেনাপোল ফিলিং ষ্টেশন এর ভিতর পূর্ব পার্শ্বে হতে ১৬০বোতল ফেন্সিডিল সহ ধৃত আসামী গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল যশোর

১৯/১২/২১