
প্রকাশিত,১৪, ডিসেম্বর,২০২১
পীরগঞ্জ প্রতিনিধি ঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের কৈগাড়ী গ্রামের পুকুর পাড় থেকে আজ সকালে অজ্ঞাত এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ ।
স্থানীয় সুত্রে জানা যায় কৈ গাড়ী গ্রামের এক ব্যক্তি আজ সকালে বেলা মাঠে ফসলের ক্ষেত দেখতে এসে পুকুর পাড়ে একটি গলাকাটা লাশ দেখতে পেয়ে আত্ন চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে । পরে লোকজন পীরগঞ্জ থানা পুলিশ কে খবর দিলে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসে । তবে নিহত ব্যক্তির এখনো কোনো পরিচয় পাওয়া যায় নি ।
এবিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র বলেন কে বা কাহারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো জানা যায় নি তবে নিহত ব্যক্তির পরিচয় ও এই হত্যাকান্ডের মূল ঘটনা উদঘাটন করতে আমরা কাজ করছি ।
মোঃ মাহমুদুল হাসান
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
তাং১৪/১২/২১


