
প্রকাশিত,১২, ডিসেম্বর,২০২১
আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছেন নলছিটির ফার্মাসিস্ট সাদিয়া মেডিকেল হলের স্বত্ত্বাধিকারী মোস্তাইন বিল্লাহ।
৯ ডিসেম্বর বরিশালের চরমোনাই এলাকায় মাতুলালয়ে গিয়ে মামাত ভাই ও মামাদের হামলার শিকার হন তিনি। একের পর এক এলোপাতাড়ি কিল-ঘুষি’র আঘাতে দিশেহারা ভাই মোতাছিম বিল্লাকে বাঁচাতে গিয়ে তিনি নিজেই হামলার শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পানজা লরছেন।
এ ঘটনায় ভিকটিমের ভাই মোতাছিম বিল্লাহ বাদী হয়ে বরিশাল কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি সূত্রে জানা যায় বিরোধীয় সম্পত্তির জেড়ে পূর্ব পরিকল্পিত এ হামলার ঘটনা ঘটে।
বরিশাল কোতোয়ালি থানায় অভিযোগ’র ভিত্তিতে পুলিশ ৯ ডিসেম্বর উভয় পক্ষকে উপস্থিত থাকতে বলেন। এরই ভিত্তিতে নলছিটি থেকে ঘটনাস্থল মামাবাড়ি যান ২ ভাই মোস্তাইন ও মোতাছেম বিল্লাহ। কথা কাটাকাটির একপর্যায়ে আঃ আলিম (৫০) হাবিবুর রহমান (৫৫), আতায়ে রাব্বি (২৬), পলাশ (৪৮) সহ অজ্ঞাত নামা ৩/৪ জন লোক কমান্ডো স্টাইলে এলোপাথারি মার ধর শুরু করে। একপর্যায়ে রডসহ দেশিয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলায় মোস্তাইন বিল্লাহ’র মাথা ফেঁটে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পরলে উপস্থিত লোকজনের হস্তক্ষেপে প্রাণে রক্ষা পান। গুরুতর আহত অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে দাবী পরিবারের সদস্যদের। এ বিষয়ে সুবিচার পেতে তারা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।


