
প্রকাশিত,১২, ডিসেম্বর,২০২১
জয়পুরহাট প্রতিনিধিঃ
ভোট মানুষের পবিত্র আমানত-তা যেন কোনোভাবে খেয়ানত না হয়। নির্বাচনে অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবে না । শনিবার রাতে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার কবিতা খানম এসব কথা বলেন।
জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নির্বাচন কমিশন প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম ফজলুল কাদের, জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট।


