print news || Dailydeshsomoy

প্রকাশিত,১০, ডিসেম্বর,২০২১

সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে১২টি স্বর্ণের বার সহ কামরুল হাসান (২০) নামে এক পাচারকারী আটক করেছে ২১ বিজিবি সদস্যরা।

শুক্রবার (১০শে ডিসেম্বর)বিকালে বেনাপোল পোর্টথানাধীন পুটখালী মসজিদ পোষ্টের সামনে থেকে আটক করা হয়।আটকৃত আসামি পুটখালী উত্তর পাড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই-এলাহ জানান, বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১২ টি স্বর্ণবারসহ একজন পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত স্বর্ণের ওজন ২কেজি ৩ ৯৫ গ্রাম। আটকৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য এক কোটি তেষট্টি লক্ষ তেত্রিশ হাজার নয় শত টাকা।আটক আসামির বিরুদ্ধে স্বর্ন পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।

প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল যশোর

১০/১২/২১