
প্রকাশিত,৭, ডিসেম্বর,২০২১
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
“চাকার নিচে মেধা শেষ, এটা কি আমাদের স্বাধীন দেশ” স্লোগানকে কেন্দ্র করে ৪৮ ঘন্টার আল্টিমেটামের মধ্যে প্রশাসন থেকে কোন ধরনের আশ্বাস ও সহযোগিতা না পেয়ে পুনরায় রাজপথে নেমে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি করেছে বরিশালের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে নগরীর সদররোডে নৌ-পথসহ সকল গণপরিবহনে শিক্ষার্থীদের সার্বক্ষনিক অর্ধেক ভাড়া ৫ভাগ হ্রাস নিশ্চিত এবং নিরাপদ সড়কসহ ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করা হয়।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
ঘন্টাকালব্যাপী সড়ক অবরোধ শেষে পুনরায় ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়া হলে তারা জেলা প্রশাসক দপ্তর ও বিআইডব্লিউটি কার্যলয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা করেছেন।
সমাবেশে শিক্ষার্থী রাহুল দাশের সভাপতিত্বে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ববি শিক্ষার্থী আলিশা মুনতাজ, শাকিবুল ইসলাম শাকিব, সামিয়া লায়মন, তামিম ইসলাম, রিফাত মারফিয়া, অদিতি ভট্টাচার্য, হাফিজুর রহমান রাকিব প্রমুখ।


