print news || Dailydeshsomoy

প্রকাশিত,৭, ডিসেম্বর,২০২১

সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধি ঃ

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ১৯৭১ সালের মুক্তি যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত একটি টি ৫৫ ট্যাংক ও একটি ৭৫/২৪ মিঃমিঃ মাউন্টেন হাউটজার(বর্তমানে অকেজো) স্মৃতি স্বরুপ বাংলাদেশকে উপহার দিয়েছে ভারত সরকার। এ উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক আরো জোরদার করবে বলে মনে করছেন সংশিষ্টরা।

মঙ্গলবার(৭এ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় ভারতের পেট্রাপোল বন্দরে আনুষ্ঠানিক ভাবে উপহার দুটি বাংলাদেশ সেনাবাহিনী কর্ণেল আশরাফের হাতে তুলে দেয় ভারতীয় সেনাবাহিনীর কর্ণেল বিতিয়ন। এসময় সেখানে দুই দেশের বন্দর ও কাস্টমস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ভারতের এ উপহার সরেজমিনে দেখতে সকাল থেকে সীমান্তে ভিড় জমায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা।

জানা যায়, উপহারের ট্যাংক ও মাউন্টেন হাউডজার গান ভারতের পেট্রাপোল বন্দর থেকে বাংলাদেশি ট্রাকে উঠিয়ে বেনাপোল বন্দরে আনা হয়। পরে সেনাবাহিনীর তত্বাবধানে লালনসা সেতু এবং বঙ্গবন্ধু সেতু হয়ে র দপ্তর ৫৫ পদাতিক ডিভিশন এর সার্বিক তত্বাবধানে নেওয়া হবে ঢাকায়। পরে ট্যাংকটি জাতীয় যাদু ঘরে এবং মাউন্টেন হাউটজার গানটি ঢাকা সেনানিবাসে সংরক্ষন করা হবে।

প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর

৭/১২/২১