print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৫, নভেম্বর,২০২১

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তঃজেলার ডাকাত দলের সদস্য মো. রায়হানকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার পাগলা থানাধীন ত্রিমোহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত রায়হান পাগলা থানাধীন বেলদিয়া গ্রামের আ. রশিদ ওরফে খোকা মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাগলা থানা পুলিশের একটি দল বুধবার রাতে অভিযান পরিচালনা করে ত্রিমোহনী এলাকা থেকে মো. রায়হানকে গ্রেফতার করে। তার নামে খুন, ডাকাতি, অস্ত্র, ডাকাতির প্রস্তুতিসহ প্রায় ১২টি মামলা রয়েছে। এসব মামলার পাঁচটিতে গ্রেফতারি পরোয়ানা মুলতবি আছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, ডাকাত রায়হান পাগলা এলাকার আলোচিত ইলিয়াস হত্যা মামলার আসামি। সে টাকার বিনিময়ে মানুষ হত্যা করে।