
প্রকাশিত,২২, নভেম্বর,২০২১
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৪৮ বোতল ফেন্সিডিল ও একটি ইজিবাইক সহ শামীম হোসেন(২১)ওরাজীব ভুইয়া(২৫) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২১ নভেম্বর) রাতে বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোলের হায়দার আলীর ছেলে শামিম হোসেন (২১) ও একই এলাকার আলমগীর ভূইয়ার ছেলে রাজীব ভূইয়া (২৫)।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৪৮ বোতল ফেন্সিডিল ও একটি ইজিবাইক সহ তাদের আটক করে।আটকৃতদের বিরুদ্ধে থানায় মাদক মামলা করা হয়েছে।তাদেরকে যশোর কোর্টএ পাঠানো হবে।
প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল যশোর
২২/১১/২১


