print news || Dailydeshsomoy

জামিরুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি

সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে কোন অবস্থাতেই সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়া হবে না। বর্তমান সরকার সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে। পুলিশি সেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি। আমরা জনগণের পুলিশ হয়ে থাকতে চাই।’
শনিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর বাজারে মতবিনিময় সভায় পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান এসব কথা বলেন।

তিনি আরো বলেন,জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাবাসী যেন শান্তিতে বসবাস করতে পারে এজন্য পাঁচবিবি থানা পুলিশ জেলা পুলিশ সুপারের নির্দেশে কাজ করে যাচ্ছে।

পরে মতবিনিময় সভা শেষে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান সভায় উপস্থিত সকলকে পুলিশ সুপারের দেওয়া মোবাইল নাম্বার দিয়ে বলেন, আপনাদেরকে যে নাম্বার দিলাম সেই নাম্বারের ফোনটি আমার নিকট থাকে এবং সেটি দিনরাত ২৪ ঘন্টা খোলা থাকে। যেকোন সময় আপনাদের কোন বিপদ মনে হলে আমাকে জানাবেন তাৎক্ষণিক পুলিশ এসে আপনাদের বিপদে পাশে দাঁড়াবে। তিঁনি আরো বলেন, আমি যতদিন আপনাদের থানায় দ্বায়িত্ব পালন করব ততদিন পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আপনাদের সেবা করে যাব।