print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৩, নভেম্বর,২০২১

গাইবান্ধা প্রতিনিধি ঃ

গাইবান্ধায় নব-নির্বাচিত ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

গাইবান্ধার লক্ষিপুরে রউফ মাস্টার নামে নব-নির্বাচিত এক ইউপি সদস্যকে (মেম্বার) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের বামুনির পার ভাঙা ব্রিজ এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ বলেন দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

মাসুম লুমেন গাইবান্ধা।
১৩/১১/২১ ইং।