
প্রকাশিত,০৬, নভেম্বর,২০২১
বেড়া প্রতিনিধিঃ
পাবনার বেড়া উপজেলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যে মূল্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন বেড়া শাখা।৬ নভেম্বর শনিবার বিকালে সি এন্ড বি গোল চত্বরে চাল,ডাল,তেল,ডিজেল,কেরোসিনও সিলিন্ডার গ্যাস সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যে মূল্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের সদস্য সচিব সানোয়ার হোসেন,বাংলাদেশ ছাত্র ফেডারেশন বেড়া শাখার অাহ্বায়ক লিমন সরকার।গণসংহতি আন্দোলন বেড়া শাখার অর্থ সম্পাদক সজিব হোসেন দীপ্ত,অারো ছিলেন কার্যকরী সদস্য, অনিক মল্লিক, সুমন কুমার,প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন মেহনতি মানুষের পেটে লাথি মারতে অযৌক্তিক ভাবে একটি মহল সিন্ডিকেট করে সকল জিনিসের দাম বৃদ্ধি করেছে।রাতারাতি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি মানে গরিবের পেটে লাথি।ডিজেল কেরোসিন এর দাম বৃদ্ধি এটা অযৌক্তিক।রাতারাতি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।একে কেন্দ্র করে গণপরিবহন বন্ধু রয়েছে এতে সাধারণ জনগণ কে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
হৃদয় হোসাইন
পাবনা


