
প্রকাশিত,০৬, নভেম্বর,২০২১
জয়পুরহাট প্রতিনিধিঃ ০৬ নভেম্বর ২১,
৩৭ শতাংশ জনবল দিয়ে ডিজিটাল বাংলাদেশে ভুমি ই-নামজারি, ই-উন্নয়ন কর ও ই-ভুমি ডাটা ব্যাংক গড়া সম্ভব নয়, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠানে সংগঠনের নেতারা এসব দাবি জানান।
শনিবার বিকেলে জয়পুরহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হলরুমে নব নির্বাচিত জেলা কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা শাখার সভাপতি ইত্তাজুল ইসলাম রাজার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মৌদুদুর রহমান কল্লোল,বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, শাহিন মাহমুদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন, নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান সহ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন জয়পুরহাট জেলায় ৩১ টি ইউনিয়ন ভুমি অফিসে ৬২ জন জনবলের পরিবর্তে ২৩ জন দিয়ে ভুমির সকল কার্যক্রম দেওয়ায়, ডিজিটাল বাংলাদেশ গড়া ও জনগণের সেবা ব্যহত হচ্ছে।
মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট


