
প্রকাশিত,৬, নভেম্বর,২০২১
এস এম তারেক,মেহেরপুরঃ
মেহেরপুরের গাংনীতে বহুল আলোচিত চিহ্নিত মাদক পাচারকারী আছাদুজ্জামান কনক (২৯) কে গ্রেফতার করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্প। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে জোড়পুকুর বাজার থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান।
শনিবার (৬ নভেম্বর) সকালে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। আছাদুজ্জামান কনক গাংনীর বামন্দী পশ্চিম পাড়ার গোলাম কাউছারের ছেলে।
র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি তারেক আমান বান্না জানান, আছাদুজ্জামান কনক চিহ্নিত মাদক পাচারকারী। তার বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র আইনসহ আটটি মামলা রয়েছে। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া বাজারে মাদক পাচার করা হচ্ছে মর্মে সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে আছাদুজ্জামান কনক পালিয়ে যাবার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে ধরে ফেলে। এসময় তার দেহ তল্লাশি করে পাওয়া যায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান। পরে তাকে গ্রেফতার দেখিয়ে গাংনী থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়।
এস এম তারেক,
মেহেরপুর জেলা প্রতিনিধি,


