print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৪, নভেম্বর,২০২১

সোহাগ হোসেন বেনাপোলঃ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৪৩ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের তালতলা মোড় থেকে ফেন্সিডিলের সহ তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো, পোর্ট থানার পুটখালী গ্রামের আবু বক্কারের ছেলে হাফিজুর রহমান (৪০) ও একই গ্রামের খায়রুল মোল্যার ছেলে তামিম হোসেন (১৪)।

২১ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার লাভলু জানান, পাচারকারী ভারত থেকে মাদকের চালান পাচার করছে, এমন গোপন খবরে পুটখালী সীমান্তের তালতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৪৩ বোতল ফেন্সিডিল সহ তাদেরকে আটক করা হয়। আটকৃতদের বেনাপোল পোর্ট থানায় মাদক মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।

প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর

৪/১১/২০২১