print news || Dailydeshsomoy

প্রকাশিতঃ ০৩ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ

সাংবাদিক রোজিনা পেলেন‘ফ্রি প্রেস অ্যাওয়ার্ড’।

মোস্ট রেজিলিয়েন্ট জার্নালিস্ট বা সেরা অদম্য সাংবাদিক হিসেবে ‘ফ্রি প্রেস অ্যাওয়ার্ড’ আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম।

‘মুক্ত সাংবাদিকতার জন্য লড়াই’র স্বীকৃতিস্বরূপ নেদারল্যান্ডসের ফ্রি প্রেস আনলিমিটেড এ পুরস্কার প্রদান করে।

এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা। গত বছর এ পুরস্কার পেয়েছিলেন মারিয়া।

এদিকে আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় রোজিনা ইসলামকে অভিনন্দন জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বুধবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিআরইউ কার্যনিবাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান এক বিবৃতিতে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বিবৃতিতে ডিআরইউ নেতারা বলেন, রোজিনা ইসলাম ডিআরইউর স্থায়ী সদস্য। তার এ অর্জনে ডিআরইউর সদস্যরা গর্ববোধ করছেন। আমরা তার ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। রোজিনা ইসলামের আজকের অর্জন গোটা সাংবাদিক সমাজের অর্জন