print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৭, অক্টোবর,২০২১

সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে
অভিনব পদ্ধতিতে দুধের ড্রামের ভেতর৮৮বোতল ফেনসিডিল পাচারের জাকারিয়া (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।

বুধবার(২৭ অক্টোবর) দুপুর ১ টার সময় কাগজপুকুর এলাকা থেকেআটক করা হয়।আটকৃত আসামি যশোর জেলার বাঘারপাড়া থানার দাদপুর গ্রামের মোকাদ্দেস মোল্যার ছেলে।

বেনাপোল পোর্টথানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, গোপন খবর পাই এক মাদক ব্যবসায়ী অভিনব কায়দায় দুধের ড্রামের ভিতরে করে ফেন্সিডিল নিয়ে কাগজপুকুর বাজার যাত্রী ছাউনির সামনে অপেক্ষা করছে।এমন সংবাদে এসআই মাসুম বিল্লাহ, এসআই রফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে প্লাষ্টিকের ড্রামে থাকা ৮৮ বোতল ফেন্সিডিল সহ জাকারিয়াকে হাতেনাতে আটক করেন । আটকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে সোপর্দ করা হবে।

প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল যশোর

২৭/১০/২১