print news || Dailydeshsomoy

প্রকাশিত,২২, অক্টোবর,২০২১

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী রোহিঙ্গা শিবিরের এক মাদ্রাসায় হামলা চালিয়ে সাত জনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোঃ শিহাব কায়সার খান বলছেন, শুক্রবার ভোর রাত ৪টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৮ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে এই হামলা হয়।

নিহতরা সবাই ওই ক্যাম্পের এইচ-৫২ ব্লকের দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ’ মাদ্রাসার শিক্ষক, ছাত্র বা ভলান্টিয়ার। তাদের আরও কয়েকজন কে আহত অবস্থায় ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিহাব কায়সার বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অস্ত্রসহ একজনকে আটক করেছি। নিহত ৭ জন কে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে উখিয়া থানা পুলিশ।