print news || Dailydeshsomoy

প্রকাশিত,২১, অক্টোবর,২০২১

গাজীপুর জেলা প্রতিনিধি ঃ

গাজীপুরে সাংবাদিকদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটিয়ে সহাবস্থানে আসার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় গাজীপুর জেলা প্রেসক্লাব ও অন্যান্য সাংবাদিক সংগঠনের সমন্বয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় গাজীপুর জেলা প্রেসক্লাবের শিক্ষা বিষয়ক সম্পদক মো. ইসমাঈল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি ডক্টর একেএম রিপন আনসারী,গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবু বকর সিদ্দিক।

এসময় বক্তারা সাংবাদিকদের রাজনৈতিক নেতাদের ঢাল হিসেবে ব্যবহৃত না হয়ে নিজেদের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে পেশার প্রয়োজনে সকলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন :- গাজীপুর সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসাইন প্রধান,গাজীপুর জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন সরকার, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ভূইয়া, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর গাজীপুর জেলা সংবাদদাতা বীর মুক্তিযোদ্ধা হাজী মো. শহিদুল্লাহ, গাজীপুর জেলা প্রেসক্লাবের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, জেলা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক, ডা. বোরহান উদ্দিন অরণ্য, সাংগঠনিক সম্পাদক, আখতার হোসেন, বাংলাদেশ প্রেসক্লাবের গাজীপুর জেলা সভাপতি, মো. শহীদ,গাজীপুর জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আলী আজগর খান পিরু, গাজীপুর জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া, মহিলা বিষয়ক সম্পাদক ফাহিমা নূর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের গাজীপুর জেলার আহবায়ক সদস্য মো. রমজান আলী রুবেল, জেলা প্রেসক্লাবের সদস্য মো.এনামুল হক খলিল প্রমুখ।