print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৮, অক্টোবর,২০২১

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

নেত্রকোণা জেলায় পুলিশ প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস ২০২১ পালিত।
শেখ রাসেল দিবসে রাসেল প্রতীকীতে পুলিশ সুপার পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

আজ ১৮ অক্টোবর আর এই দিনেই জন্মে ছিল বঙ্গবন্ধুর কনিষ্ঠ পূত্র শেখ রাসেল। কিন্তু ঘাতকের দল ছোট্ট রাসেলকে বাচতে দেইনি। শহীদ শেখ রাসেলের জাতীয় জন্মবার্ষিকী উপলক্ষে মোক্তারপাড়া মাঠে শেখ রাসেলের প্রতি শ্রদ্ধা রেখে পুস্পস্তবক অর্পণ করেন নেত্রকোণা জেলার সাহসিক, সৎ এবং মানবিকখ্যাত পুলিশ সুপার আকবর আলী মুন্সী।

এ সময় অন্যদের মাঝে উপস্তিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) ফকরুজ্জামান জুয়েল,অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন হোসাইন,অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খানম সহ নেত্রকোণা জেলার পুলিশ প্রশাসন।
নানা আয়োজনের মাধ্যমে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।