
প্রকাশিত,১৩, অক্টোবর,২০২১
সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলায় “মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রন্তুতি” এই শ্লোগানকে সামনে রেখে এবার নানা আয়োজনে পালিত হলো আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস।
বুধবার(১৩অক্টোবর)সকাল১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা চত্বরে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ার আগে উপজেলা হল রুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, মৎস্য কর্মকর্তা আবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া ও ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জন প্রতিনিধিগণ।
জানা যায়, দুর্যোগের কারণে প্রতিবছর সারা বিশ্বে জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করার কোনো উপায় এখনো আবিষ্কৃত হয়নি। তবে এ বিষয়ে ব্যাপক প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি নুন্যতম পর্যায়ে সীমিত রাখা সম্ভব। জলবায়ু পরিবর্তনজনিত নানা কারণে বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। ফলে দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া জরুরী হয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
১৩/১০/২১


