print news || Dailydeshsomoy

প্রকাশিত,১০, অক্টোবর,২০২১

পাবনা প্রতিনিধিঃ

পাবনার বেড়া উপজেলায় গণসংহতি আন্দোলন বেড়া শাখার নেতাকর্মী নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

১০ অক্টোবর রবিবার সকালে পৌর সুপার মার্কেট এর সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের সদস্য সচিব সানোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য ফাতেমা রহমান বিথী,বাংলাদেশ ছাত্র ফেডারেশন বেড়া উপজেলা শাখার আহ্বায়ক লিমন সরকার, সজিব হোসেন দিপ্ত,সুমন কুমার, অনিক মল্লিক,সহ অনেকে উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির কারণ কি।
যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে কৃষক ন্যায্য দাম পাচ্ছেন না।
বাজারে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট কাজ করছে তারাই এসকল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করছে।রাষ্ট্রপক্ষ ও প্রশাসনের এ বিষয়টি দ্রুত বিশেষ নজরদারি করা দরকার।
মোবাইল কোর্ট পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট সদস্যদের আইনের আওতায় আনার দাবি জানান।জনগণের কথা মাথায় রেখে এ সরকারকে দেশ পরিচালনা করতে হবে।কারণ জনগণ বাচঁলে দেশ বাঁচবে, জনগণই এ দেশের সব।