
প্রকাশিত,০৩, অক্টোবর,২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নের খোদাবক্স পুর গ্রামে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করে।
খোদাবক্স পুর গ্রামের অটোচালক বোরহানউদ্দিনের বাড়ির বারিন্দায় অজ্ঞান অবস্থায় যুবতীকে ওয়ার্ড মেম্বার ও মহিলা মেম্বার উদ্ধার করে, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন, এবং থানা পুলিশকে অবগত করলে গফরগাঁও থানা পুলিশের একটি টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যান।
হাসপাতাল সূত্রে, ডাক্তার দেলোয়ার হোসেন পলাশ জানান বিকেল ৩.২৫ মিনিটে মেম্বার যুবতীকে হাসপাতালে নিয়ে আসেন.
ডাক্তার জানান হাসপাতালে নিয়ে আসার পূর্বেই যুবতীর মৃত্যু হয়েছে বলে জানান.
এলাকাবাসী ও মেম্বার, মোহাম্মদ ওয়াহিদ
জানান যে খোদাবক্স পুর গ্রামের বোরহানউদ্দিনের বাড়ির বারান্দায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকা যুবতীকে দেখে
(০৩, অক্টোবর,) রবিবার, দুপুরে এলাকাবাসী আমাকে জানালে ওয়ার্ডের মহিলা মেম্বার ও এলাকাবাসীসহ অজ্ঞাত যুবতীকে আমরা হাসপাতলে চিকিৎসার জন্য নিয়ে আসি। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
পরে আমিও গফরগাঁও থানা পুলিশে অবগত করি। যুবতীর পরিচয় আমার জানা নেই।
গফরগাঁও থানা অফিসার ইনচার্জ অনুকূল সরকার জানান লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মৃত্যুরহস্য উদঘাটনে তদন্ত চলমান।


