print news || Dailydeshsomoy

প্রকাশিত,০১, অক্টোবর,২০২১

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার প্রথম অনলাইন নিউজপোর্টাল হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনের অনুমতি পেয়েছে পাঠকনন্দিত নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম। ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে মন্ত্র্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ দেলোয়ার হোসেন সাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে শ্যামলবাংলা২৪ডটকমসহ আরও ২৩টি নিউজ পোর্টাল ও ৬২টি পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার। কেবল শেরপুর নয়, ময়মনসিংহ বিভাগের আবেদনকৃত অনলাইন নিউজপোর্টালগুলোর মধ্যে শ্যামলবাংলা২৪ডটকমই প্রথম নিবন্ধনের অনুমতি পেল।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের চেতনায় ২০১৩ সালে শেরপুর শহরের বটতলা এলাকা থেকে যাত্রা শুরু করে অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম। শেরপুর জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধারের সম্পাদনা ও প্রকাশনায় দীর্ঘ ৯ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে নিউজপোর্টালটি চলমান রয়েছে। ‘মা, মাটি ও মানুষের কথা বলে’ সেøাগানে যাত্রার শুরুর পর থেকেই নিউজপোর্টালটি ব্যাপক পাঠকপ্রিয়তা পায়।

এদিকে নিবন্ধনের অনুমতি পাওয়ায় পাঠক, লেখক, শুভানুধ্যায়ীসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি এবং তথ্য মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাসহ শেরপুরের কৃতি সন্তান, সরকারের সাবেক প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান রতন, বিএফইউজের সাবেক সভাপতি, মনজুরুল আহসান বুলবুল ও বিএফইউজে’র ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পোর্টালটির সম্পাদক-প্রকাশক রফিকুল ইসলাম আধার।