
প্রকাশিত,২৮, সেপ্টেম্বর,২০২১
নকলা প্রতিনিধি ঃ
দেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ (২৮ সেপ্টেম্বর)। ১৯৪৭ এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা দম্পতির জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা।
দাদা শেখ লুৎফর রহমান ও দাদি সাহেরা খাতুনের অতি আদরের নাতনি শেখ হাসিনার শৈশব-কৈশোর কেটেছে টুঙ্গিপাড়ায়।
শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা এবং শেখ রাসেলসহ তারা পাঁচ ভাই-বোন। বর্তমানে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া কেউই জীবিত নেই।
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে পিতা বঙ্গবন্ধু এবং মাতা ফজিলাতুন নেছাসহ সবাই ঘাতকদের নির্মম বুলেটে নিহত হন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতেই দিনটি উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। তারই ধাবাহিকতায় শেরপুর জেলা নকলা উপজেলা আওয়ামী লীগ জন্মদিন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিকাল ৪.৩০ ঘটিকায় আলোচনা ও দোয়া মাহফিল,সন্ধ্যা ৬ ঘটিকায় নকলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হযে নকলা শহর প্রদক্ষিন করে আওয়ামীলীগ কার্যালয়ে শেষ হয়। কেক কেটে এবং মিষ্টি বিতরন করে দলীয় সভানেত্রীর জন্মদিন উদযাপন করেন নেতা কর্মীরা। কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকলা উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ , সহ সভাপতি ফেরদৌস রহমান জুয়েল , যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,যুগ্ন সাদারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন, যুব ও ক্রিড়া সম্পাদক শাহ্ মোঃ ফুয়াদ হোসেন, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম হীরা,প্রচার সম্পাদক আঃ রশিদ সরকার ,যুবলীগের আহব্বায়ক রফিকুল ইসলাম সোহেল,যুগ্ম আহব্বায়ক কামরুল হাছান রন্জু,যুগ্ম আহব্বায়ক রেজাউল করিম রিপন,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা, ছাত্রলীগ, যুবলীগের আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠরে নেতানকর্মী গন উপস্থিত ছিলেন।


