
প্রকাশিত,২২,, সেপ্টেম্বর,২০২১
উবায়দুল্লাহ খুলনা জেলা প্রতিনিধিঃ
কবিতাঃ সাড়া
কলমেঃ লেখক প্রণব মন্ডল
কথা কও কথা কও ওগো
সবুজ ওগো রফিক কথা কও তোমরা,
বাংলার বিপদ পাশে দাঁড়াও তোমরা
মন্দিরে আঁচল পেতেছে হিন্দু মাতারা
মসজিদে দুয়র খুলেছে মুসলিম ভাইয়েরা,
কথা কও বাংলার রফিক ভাই তোমরা
আমাদের চোখের জল ফেলতে চায়,
একাত্তেরর দালাল
আমরা আবার হব মাতৃহারা।
আমার হৃদয়ের বাংলা
কেড়ে নিতে দিও না তোমরা
পাখিদের কন্ঠ থেকে কেড়ে নেবে গান,
কেড়ে নেবে এ বাংলার প্রাণ
আমার হৃদয়ের বাংলা হারানোর
ভয়ে কেঁপে উঠি আমরা।


