print news || Dailydeshsomoy

প্রকাশিত,২০, সেপ্টেম্বর,২০২১

বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে দৈনিক বাণিজ্য প্রতিদিন এর শ্রীপুর উপজেলা প্রতিনিধি মোঃ উজ্জল মিয়ার পৈতৃক সম্পত্তি দখলের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে মোঃ কবির হোসাইন নামের একজন আইনজীবীর বিরুদ্ধে।

গতকাল সকালে ভুক্তভোগী সংবাদকর্মী মোঃ উজ্জল মিয়া জেলা প্রশাসকের কার্যালয় ও গাজীপুর জেলা আইনজীবী সমিতি বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এর আগে চলতি মাসের ১৫ তারিখ শ্রীপুর থানায় একটি অভিযোগও দায়ের করেন ওই সংবাদকর্মী।

অভিযোগসূত্রে জানা যায়, সংবাদকর্মী মোঃ উজ্জল মিয়া উপজেলার টেপিরবাড়ি গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে। তারঁ বাবার দীর্ঘ ২৭ বছর পূর্বের ক্রয়কৃত জমিতে বাসাভাড়ি করে শান্তিতে বসবাস করে আসছেন। কিন্তু হঠাৎ করে একই এলাকার আব্দুস সালামের ছেলে মোঃ কবির হোসাইন ও সঙ্গীয় লোকেরা উজ্জল মিয়ার জমি ও ভাড়াটিয়া বাসাভাড়ি জবরদখল ও নির্মাণাধীণ স্থাপনায় বাধার সৃষ্টি করে এবং নানা রকম হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকে। উজ্জল মিয়া যে জমি ২৭ বছর ধরে ভোগ দখল করে আসছে সেই জমির এসএ খতিয়ান-৩৬৫ আরএস খতিয়ান-৪০৪, এসএ দাগ ২২০ এবং আরএস দাগ ৭১৪। কিন্তু অভিযুক্ত কবির হোসাইন আইনজীবী হওয়ায় ক্ষমতা খাটিয়ে নিজের ব্যক্তিগত পেডে বাবা-চাচাদের বাদী করে ভিন্ন একটি দাগ উল্লেখ করে উজ্জল মিয়ার বাবাকে একটি আইনগত বিজ্ঞপ্তি পাঠায়। কবির হোসাইনের এসএ খতিয়ান-৪০৯ ও আরএস খতিয়ান নং ৯২, এসএ দাগ ২১৮ এবং আরএস দাগ ৮০০। যা উজ্জলদের ভোগদখলকৃত জমি মোটেও নয়।

সরেজমিন গিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, উজ্জলদের জমির সাথে কবির হোসাইনের জমির কোনো সম্পর্ক নেই। তাদের জমি ভিন্ন ভিন্ন দাগ খতিয়ানে। স্থানীয় আব্দুল হামিদ বলেন, কবির উকালতির মাইরপ্যাচে ফেলে এলাকার আরো অনেকের জমি দখলের চেষ্টা করেছে এবং দখল করেছেও। আরো সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে বলা যায় কবির এলাকার ভূমিদস্যু। ক্ষমতার প্রভাব খাটিয়ে গরীব মানুষদের নানা ধরণের হয়রানি করে থাকে।

এ বিষয়ে শ্রীপুর থানার এ এস আই মোঃ ওমর ফারুক জানান, বিষয়টি নিয়ে একটি অভিযোগ হাতে পেয়েছি, তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে।